• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় পার্টির ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল সরকার

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৯:২০
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৯:২০

968596996

জাতীয় পার্টির ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল সরকার

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির অফিসে হামলার হয়েছে সেটি আইন শৃঙ্খলা বাহিনী দেখছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।’

এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল।

তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশে সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদানকে স্বীকার করি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com