• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় রাজনীতিতে প্রভাব হারাচ্ছে সিলেট

প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১০:১৫
আপডেট: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১০:১৫

Capture 306

জাতীয় রাজনীতিতে প্রভাব হারাচ্ছে সিলেট

দাপুটে নেতাদের শূন্যতা পূরণ করতে পারেননি নতুনরা

দেশের জাতীয় রাজনীতিতে একসময় দাপুটে অবস্থান ছিল সিলেটের রাজনীতিকদের। আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বে ছিল তাঁদের অবস্থান। দলগুলোর নীতিনির্ধারণী ফোরামে প্রভাব ছিল বৃহত্তর সিলেটের প্রভাবশালী এসব রাজনীতিকের। কিন্তু জাতীয় রাজনীতিতে সিলেটের রাজনীতিকদের সেই দাপুটে অবস্থান এখন আর নেই। প্রবীণ নেতাদের মৃত্যুতে তৈরি হয়েছে শূন্যতা। নতুন যাঁরা জাতীয় রাজনীতির সুযোগ পাচ্ছেন তাঁরাও পূরণ করতে পারছেন না অগ্রজদের সেই স্থান।

জাতীয় রাজনীতিতে সিলেটের যে রাজনীতিকরা প্রভাব বিস্তার করেছিলেন তাঁদের তালিকা ছোট নয়। এ তালিকায় থাকা আবদুস সামাদ আজাদ ছিলেন আওয়ামী লীগের দাপুটে প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির এম সাইফুর রহমান জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন সবচেয়ে বেশিবার। এ ক্ষেত্রে তাঁর স্থান প্রথম। বাজেট পেশে সাইফুরকে টপকে যাওয়া অর্থমন্ত্রীও ছিলেন সিলেটের আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া প্রখ্যাত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক পররাষ্ট্র সচিব ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাবেক মন্ত্রী ফরিদ গাজী, এরশাদ আমলের রিয়ার অ্যাডমিরাল এম এ খান- প্রভাবশালী ও জনপ্রিয় এই রাজনীতিকরা সবাই ছিলেন সিলেটের কৃতী সন্তান। এসব রাজনীতিক উদ্ভাসিত ছিলেন নেতৃত্বগুণে। নিজ দলের নীতিনির্ধারণে তাঁরা রাখতেন অগ্রণী ভূমিকা। তাঁদের হাত ধরেই সমৃদ্ধির পথে এগিয়েছিল বৃহত্তর সিলেট। এ তালিকার সবাই এখন না-ফেরার দেশে। তাঁদের মৃত্যুতেই মূলত জাতীয় রাজনীতিতে নেতৃত্বশূন্যতায় পড়ে যায় সিলেট।

 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com