• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা বাস্তবায়নে প্রথম সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৯
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৯

965874582

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা বাস্তবায়নে প্রথম সভা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর আওতায় কার্যক্রমটি এগিয়ে নিতে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই সভায় গবেষণা প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়।

গবেষণা কমিটির সভাপতি সাঈদ আল নোমান এতে সভাপতিত্ব করেন। সভায় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ ন ম খলিলুর রহমান খান, পরিচালক মো. নাজমুন হক, উপসচিব মো. ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মো. ওহিদুজ্জামান এবং উপ-পরিচালক মো. আলী আকবর অংশ নেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আলোচনায় গবেষণা বরাদ্দ এবং সংশোধিত নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। গবেষণার বিষয় নির্ধারণ, গবেষণা প্রস্তাব আহ্বান এবং প্রস্তাব মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে সদস্যরা তাদের মতামত দেন। এ সময় তারা গবেষণা প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করেন।

গবেষণার বিষয় হিসেবে সংসদীয় কমিটির কার্যকারিতা, আইন প্রণয়নের পর তার বাস্তবায়ন ও পর্যালোচনা, জনগণের সঙ্গে সংসদের যোগাযোগ এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। এর আগে এপ্রিল ও মে মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের গ্রন্থাগার কমিটির গঠিত উপকমিটির ধারাবাহিক সভায় ২০২৩ সালের গবেষণা নীতিমালা সংশোধন, সংযোজন ও পরিমার্জনের কাজ করা হয়। পরবর্তী সময় সংশোধিত নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে বর্তমান গবেষণা কমিটির পক্ষ থেকে প্রথম সভা আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com