• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টাইম ম্যাগাজিনে নাম, প্রধানমন্ত্রী জাতিকে সম্মানিত করেছেন: চিফ হুইপ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:৪৫

966630 2

টাইম ম্যাগাজিনে নাম, প্রধানমন্ত্রী জাতিকে সম্মানিত করেছেন: চিফ হুইপ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা একটি কবিতাও আবৃত্তি করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চিফ হুইপ বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নাম স্থান পাওয়া দেশের জন্য গৌরবের বিষয়। এতে শুধু তিনি সম্মানিত হননি, জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়।

চিফ হুইপ বলেন, ‘তারেক রহমান সম্মানিত মানে দেশ সম্মানিত হয়েছে। প্রধানমন্ত্রী জাতিকে সম্মানিত করেছেন। সংসদের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’ এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তিনি মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।’ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা, ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা এবং বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য সম্মানি চালুর মতো উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

এরপর চিফ হুইপ প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন। তবে কবিতাটি কার লেখা তা তিনি উল্লেখ করেননি। কবিতায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দৃঢ়তা ও মানুষের মাঝে নতুন স্বপ্ন জাগিয়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়। কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এ অর্জন শুধু প্রধানমন্ত্রীর নয়, এটি গোটা জাতির অর্জন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com