• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ট্রেনের টিকিট কাটতে প্রথম ৩০ মিনিটেই হিট ৯৮ লাখ

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৪:১৩
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৪:১৩

9601 19

ট্রেনের টিকিট কাটতে প্রথম ৩০ মিনিটেই হিট ৯৮ লাখ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার বিক্রি হচ্ছে আগামী ২৬ মার্চের টিকিট।

বিশেষ ব্যবস্থাপনায় বিক্রির তৃতীয় দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৯৮ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ২৬ হাজার আসনের টিকিট।

রবিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র।

তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আজ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন সংখ্যা ১৩ হাজার ৩৬৩টি। এরমধ্যে প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় ১১ হাজার ৩০০টি। আর সারাদেশে বিক্রি হয় ১৪ হাজার ৪৪৪টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ২৫ হাজার ৭৪৪টি।

আরও জানা গেছে, ২৬ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ২৬ হাজার ৬৫১টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৪০ হাজার ৮৫৬টি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com