• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিএমপি’র নতুন কমিশনার হাবিবুর রহমান

প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৪
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৪

9888596 14

ডিএমপি’র নতুন কমিশনার হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত বছরের ১০ অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশ প্রধান হন।

২০১৯ সালের ১৬ই মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশ সদরদপ্তরের ডিআইজির (প্রশাসন) দায়িত্ব পালন করছিলেন।

এই পুলিশ কর্মকর্তা ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com