• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেডবডি ছাড়া সবকিছুই আমাদের কাছে চলে আসছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৮:২১
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৮:২১

9741236

ডেডবডি ছাড়া সবকিছুই আমাদের কাছে চলে আসছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ভারতে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বসে নেই, আশা করি কিছু পাব।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে মন্ত্রী বলেন, তার মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যে রকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন। ভারতের পুলিশও কাজ করছেন।

তিনি বলেন, ডেডবডিটা পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন, যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা যারা খুন করেছেন সবকিছুর খবরই আমরা পেয়েছি। তারা যেভাবে খুন করেছেন তাতে ডেডবডিটা উদ্ধার করাই বাকি আছে। আর সবকিছুই আমাদের কাছে চলে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার মরদেহ পাওয়া জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বসে নেই, আমরা সবসময়ই আশা করি কিছু আমরা পাব।

মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না— এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কী হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।

মরদেহ না পাওয়া গেলে তার আসন কীভাবে শূন্য ঘোষণা করা হবে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।

এ বিষয়ে স্পিকারকে আপনার অবহিত করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কী হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com