• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

থার্টি ফার্স্ট নাইটে ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৬:০৪
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৬:০৪

960021 5

থার্টি ফার্স্ট নাইটে ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্ট নাইটে মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩১ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশে কোনো হুমকি নেই। ওইদিন আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল জানান, সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com