• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দিল্লিতে নয়, পিটার হাস ঢাকায়

প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১২:৩৫
আপডেট: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১২:৩৫

2CAC89FE E48B 49F9 95CF A72B5650B476

দিল্লিতে নয়, পিটার হাস ঢাকায়

দিল্লিতে নয়, সারাদিন ঢাকাতেই ব্যস্ত সময় কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। একাধিক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রথম বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেয়ার কোনো পরিকল্পনা ছিল না। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশনের স্টল পরিদর্শন সংক্রান্ত শুক্রবারের একটি কর্মসূচিতে পিটার হাসের উপস্থিতি সংক্রান্ত সচিত্র বার্তা শেয়ার করেন মুখপাত্র। তাতে দেখা যায় শুক্রবার গুলশান সোসাইটি লেক এলাকায় ‘ঢাকা ফ্লো’ আয়োজিত ‘ফেস্টিভ্যাল ফর ইয়োগা এন্ড ওয়েলনেস প্রোগ্রাম’ এ গেছেন পিটার হাস। ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেইজড উইমেন’ নামক সংস্থাটি তাদের ফেসবুক পেজে পিটার হাসের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, পিটার হাস এই সংস্থার স্টল ঘুরে দেখছেন।
নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের ডাকে পিটার হাসও অংশ নিয়েছেন বলে দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করে। ব্লিঙ্কেন দিল্লি পৌঁছার আগেই পিটার হাস সেখানে পৌঁছেছেন বলে গণমাধ্যমগুলো প্রচার করে। এসব রিপোর্ট শেয়ার করে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে পিটার হাস দিল্লিতে নয়, ঢাকায় রয়েছেন বলে নিশ্চিত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com