• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই: আইজিপি

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ২:০৫
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ২:০৫

9602

দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই: আইজিপি

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে সতর্ক অবস্থানে রয়েছে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সব পূজা মণ্ডপে আনসার মোতায়েন হবে। পুলিশের অন্যান্য টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এখন সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। তারাও পূজার ডিউটি পালন করবে।

সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কেউ স্যোশাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা, গুজব না ঘটাতে পারে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সেবা নেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com