• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩৪
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩৪

9602 4

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে সরকার নানা কর্মসূচি নিয়েছে, এতে মাছের উৎপাদন বাড়বে এবং মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার ( ১৩ জুন) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।


এছাড়া আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মৎস্য শিকার ও আহরণে চায়না জালসহ ক্ষতিকারক সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মৎস্য অবমুক্তকরণ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com