• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে ফিরেছেন ৭৬৭৬৮ হাজি, ৪৪ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৪৮
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৪৮

9602 1

দেশে ফিরেছেন ৭৬৭৬৮ হাজি, ৪৪ বাংলাদেশির মৃত্যু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চলতি বছরের হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজী। এবার হজে গিয়ে এ পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ে হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৬ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন মারা গেছেন।

হজ শেষে ২০০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৮৬ এবং ৬৫ হাজার ৯৯৩ জন হাজি বেসরকারি ব্যবস্থাপনার।

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন।

সোমবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্থাপনা সদস্য সহ)। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা সৌদি আরব যান। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়। ফ্লাইট শেষ হয় ৩১ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com