• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৭
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৭

9633320 5

নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা যে কথাগুলো বলেছিলাম, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত কাজ করে যাচ্ছি। একটি অভ্যুত্থান ও অনেক রক্তপাতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করার প্রত্যয় নিয়ে আমরা সামনে এগিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছেন। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে একত্র করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং জাতি গঠনের কাজে এগিয়ে যেতে হবে। আমরা কোনোদিন হার মানিনি, ভবিষ্যতেও হার মানব না।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-এর প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘একাত্তরের চেতনা, নব্বই-এর চেতনা, বায়ান্নর চেতনা এবং সর্বশেষে জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করেই জাতি গঠনের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে।’

ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাদের শক্তি দেন, যাতে আমরা দেশকে একটি জনকল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে পারি এবং সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এই প্রত্যয় নিয়েই সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানসহ জেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com