• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ২:১০
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ২:১০

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আসন্ন জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকেই প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে দুই পক্ষের অভিন্ন আগ্রহের কথা উঠে আসে।

বাংলাদেশ-তুরস্কের বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com