• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাহিদ ইসলাম এখন কোথায়?

প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ৪:১৭
আপডেট: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ৪:১৭

975845896

নাহিদ ইসলাম এখন কোথায়?

জনতার আওয়াজ ডেস্ক

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত জানা যায়নি কোথায় আছে নাহিদ ইসলাম।

শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তার এক বন্ধুর বাসায় ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে নাহিদের ওই বন্ধু বিবিসি বাংলাকে বলেন, “রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসে।‘’ তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছিল বলেও জানান তিনি।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে তার ওই বন্ধু জানান। পরে পরিবারের পক্ষ থেকে কোথায় আছে সেটি জানার চেষ্টা করা হয়।

মি. ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “আমরা জানার পর থেকে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটি আমরা এখনো জানতে পারি নি”।

নাহিদ ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশও।

ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন বিবিসিকে জানান, নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কিছু জানা নেই।
সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com