• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিরাপদ সড়ক চাইয়ের ২৭ কর্মসূচী ঘোষণা

প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১:৩৬
আপডেট: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১:৩৬

9603

নিরাপদ সড়ক চাইয়ের ২৭ কর্মসূচী ঘোষণা

নিউজ ডেস্ক
আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

রবিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচীর কথা জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

নিসচার কর্মসূচীগুলো হচ্ছে—

১ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশে মাসব্যাপী সড়কের ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক কর্মকান্ডের উদ্বোধন; ২ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে; ৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক মোড়ে চেয়ারম্যনের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে, ৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক মোড়ে চেয়ারম্যনের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে; ৫ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে; ৭ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে; ৮ অক্টোবর অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক মোড়ে চেয়ারম্যনের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে, ৯ অক্টোবরও সারা দেশে এই কার্যক্রম চলবে; ১০ অক্টোবর ফেনী জেলা কমিটি আয়োজিত চালক প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ; ১১ অক্টোবর সারা দেশে কার্যক্রম চলবে; ১২ অক্টোবর রাজশাহী জেলা শাখা আয়োজিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ২০০ প্রাইমারী স্কুলের প্রশিক্ষণরত শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক কর্মশালায় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ; ১৪ অক্টোবর সারা দেশে কার্যক্রম চলবে; ১৫ অক্টোবর যানবাহনের গতিসীমা (যানবাহন, রাস্তা ও পারিপার্শ্বিক আস্থা বিবেচনায়) নির্ধারণ সংক্রান্ত গোলটেবিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৬-২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন; ২৩ অক্টোবর দেশব্যাপী প্রশাসনের সাথে মতবিনিময় সভা; ২৪ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২৫ অক্টোবর শরীয়তপুর জেলা শাখা আয়োজিত জেলার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন প্রধান শিক্ষক এবং জেলার প্রশাসন ও সুধী সমাজের সাথে মতবিনিময় অনুষ্ঠানে চেয়ারম্যান চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ, ২৬ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২৮-২৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক মোড়ে চেয়ারম্যনের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে; ৩০ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে এবং ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে চালক প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com