• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৫
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৫

966663696

নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ

জনতার আওয়াজ ডেস্ক
পদত্যাগের পর নির্বাচন কমিশন (ইসি) ভবন ছাড়ার সময় কমিশনারদের ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়াও নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টায় শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ হিসেবে অভিহিত করে আউয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান কাজী হাবিবুল আউয়াল।

একযোগে এমন পদত্যাগ কমিশনের ইতিহাসে নজিরবিহীন। পদত্যাগের পরপরই কমিশন ভবন ত্যাগ করেন তারা। তবে আগেই থেকেই বাইরে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা সদ্য বিদায়ী আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় অনেকে ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের।

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com