• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন নিয়ে কথা বলা বহির্বিশ্বের মুখ চেপে ধরতে চান সিইসি

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৪:১০
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৪:১০

966636004

নির্বাচন নিয়ে কথা বলা বহির্বিশ্বের মুখ চেপে ধরতে চান সিইসি

নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতাম। কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত।

বুধবার (১০ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর শহরের রাজবাড়ি রোডে পিটিআই শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

সিইসি বলেন, গাজীপুরে যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে খুব বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি এবং এজন্যই গাজীপুর নির্বাচন একটি মডেল হোক।

তিনি আরো বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির সংস্কৃতি থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে আপনারা অহিংসভাবে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করণীয় যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আমরা পুরোপুরি সে চেষ্টা করবো। কিন্তু আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে যে চেষ্টাটুকু তা পরিপূর্ণভাবে করতে হবে।

মতবিনিময় অনুষ্ঠানে আটজন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একই স্থানে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com