• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৫:৫০
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৫:৫০

9888578 3

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে মাঠপর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভাশেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারসহ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com