• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১১
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১১

9658740 2

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপনি রাষ্ট্রদূত ইতো নাওকি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ওই বৈঠকে মোমেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূত নাওকির প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।

এছাড়া জাপানি উৎপাদন দক্ষতা এবং কর্মসংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আর্থ-সামাজিক অগ্রগতির জন্য জাপানের উন্নয়ন সহায়তাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

তারা স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com