• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:৩৫
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:৩৫

96665985

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।’

মির্জা ফখরুল বলেন, ‘গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com