• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পহেলা বৈশাখ উদযাপনের মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন সেলিম

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৩২
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৩২

9602 14

পহেলা বৈশাখ উদযাপনের মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন সেলিম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বির্তকিত মন্তব্যের জন্য সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, আমি কোনো অজুহাত দেব না, কোনো আত্মপক্ষ সমর্থনও করব না। যা হয়েছে তার জন্য আমি সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি। আর সবচেয়ে বড় কথা, আমি মহান আল্লাহ তাআলার কাছেও আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি, তিনি যেন আমাকে মার্জনা করেন।

বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন এবং সম্প্রতি একটি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বির্তকিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শাহাদাত হোসেন সেলিম।

ফেসবুক পোস্ট তিনি লেখেন, ৭১ টিভির একটি টকশোতে অংশ নিয়েছিলাম—প্রায় আট-দশ বছর বিরতির পর। কিন্তু সেখানে গিয়ে যখন সহ-আলোচককে দেখলাম, মুহূর্তেই মনটা বিষিয়ে গেল। সেই মানুষটিকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না; অথচ তার বাচালতা আর ঔদ্ধত্য আমার কথা বলার সব আগ্রহ কেড়ে নিল।

সেলিম লেখেন, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপককে কোনো সুযোগ না দিয়ে তিনি আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। আমার মেজাজ এতটাই বিগড়ে ছিল যে, আমি কেবল দায়সারাভাবে উত্তর দিচ্ছিলাম অথবা তাকে এড়িয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে, আমি কী বলেছি তার অর্ধেকও আমার মনে নেই, কারণ নিজের করা টকশো রিপিট দেখার সময় করে উঠতে পারি না।

লক্ষীপুরের এই সংসদ সদস্য পোস্টে আরও লেখেন, পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আমার কিছু কথায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত লেগেছে। একজন অন্তহীন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারো মনে আঘাত দেওয়া আমার জন্য কাম্য নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com