• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পেঁয়াজ-রসুন সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৪:২৯
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৪:২৯

960004 1

পেঁয়াজ-রসুন সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকাসহ সারাদেশে আট হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমিনুর রশিদ তার প্রশ্নে বলেন, “বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে, আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ উৎপাদিত হয়। কিন্তু, সংরক্ষণের অভাবে প্রতিবছর ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ নষ্ট হয়ে যায়। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন—যেসব অঞ্চলে পেঁয়াজ উৎপাদন বেশি, সেসব অঞ্চলে পেঁয়াজ সংগ্রহের জন্য পর্যাপ্ত পরিমাণ এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয় তাহলে আমরা নির্বিঘ্নে ৬০০ থেকে ৮০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারি। পর্যাপ্ত পেঁয়াজ সংরক্ষণের জন্য জরুরি কোনও ব্যবস্থা আপনি নেবেন কি না।”

জবাবে কৃষিমন্ত্রী বলেন, “একেবারে সঠিক প্রশ্ন করেছেন। এটা দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, বিশেষ করে রাজবাড়ীতে। উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় আমাদের ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে আমরা এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ চালু করেছি। আশা করি, এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে এবং দেশ স্বয়ং সম্পূর্ণ হবে।”

তিনি আরও বলেন, “এয়ার-ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ-রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদফতর একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটি বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয় রয়েছে। প্রকল্পের আওতায় রাজবাড়ীসহ সারাদেশে পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় মোট আট হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী-২ এর পাংশা, বালিয়াকান্দা ও কালুখালি উপজেলায় ৮০০ থেকে এক হাজার এয়ারফ্লো মেশিন স্থাপন করা হবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com