• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৪৭
আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৪৭

966665920 1

প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়ে বলেছেন, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে কৃষি, সামুদ্রিক খাত, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (এগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে কৃষপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, কৃষি মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে তারা আগ্রহ দেখান।

নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যেরও ভূয়সী প্রশংসা করেন তারা।

বৈঠকে পানি ব্যবস্থাপনা, নদী শাসন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। এ খাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নেদারল্যান্ডস।

এছাড়া বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও ইতিবাচক আলোচনা হয়।

বৈঠকে মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি (আইটি), টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী শিল্প বিকাশ এবং ই-কমার্স খাতের সম্প্রসারণ বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে তরুণদের জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি, শিক্ষা বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, কর্মসংস্থান বিনিময় এবং ‘পিপল-টু-পিপল’ যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
পরিচালক বৃন্দ: আবদুল আহাদ, সামছু মিয়া, মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ব্যবস্থাপনা সম্পাদকদক্দ: আবদুল আহাদ, সামছু মিয়া, মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com