• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৩:০৬
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৩:০৬

96000008

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে আলোচনা হয়।

এসময় সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজান বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্য ‘স্পষ্ট’ ছিল বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এসময় ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, তারা (ফিলিস্তিনি) তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।

বাংলাদেশে পড়াশোনা করা প্রায় ৬০ জন ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা করছেন বলেও প্রধান উপদেষ্টাকে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com