• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ২:১৭
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ২:১৭

96663652 1

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

নিউজ ডেস্ক
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার প্রতিনিধি দলে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ২টা) প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com