• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুটপাত বানাতে ব্যর্থ দুই সিটি

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ৫:৪৪
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ৫:৪৪

Capture 44

ফুটপাত বানাতে ব্যর্থ দুই সিটি

রাজধানীতে সড়কে প্রয়োজনীয় ২ হাজার ২৪৩ কিলোমিটার ফুটপাতের বিপরীতে রয়েছে মাত্র ৬৮১ কিলোমিটার। যান্ত্রিক নগরে নিরাপদে হাঁটার একমাত্র মাধ্যম এই ফুটপাতের বেশির ভাগই অবৈধভাবে দখল করে রেখেছেন হকার ও ছিন্নমূল মানুষ। এর বাইরে কিছু অংশ এবড়োখেবড়ো, ভাঙাচোরা অথবা খোলা নর্দমায় পরিপূর্ণ। সব মিলিয়ে নগরীর এক-তৃতীয়াংশের বেশি সড়কের নেই ফুটপাত। সরেজমিনে পরিদর্শন এবং নগরের রাজপথ ও ফুটপাত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সিটি করপোরেশনের তথ্যমতে, জনসংখ্যার ভারে নুয়ে পড়া ঢাকায় মোট ৬৮১ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ৪৫০ ও দক্ষিণের ২৩১ কিলোমিটার ফুটপাত। একই সঙ্গে নগরীতে সড়ক রয়েছে ২ হাজার ২৪৩ কিলোমিটার। যার মধ্যে ঢাকা উত্তরে ১ হাজার ২৫০ ও ঢাকা দক্ষিণের ৯৯৩ কিলোমিটার। এ ছাড়া ঢাকার ৭০ শতাংশেরও বেশি সড়কে কোনো ফুটপাতই নেই। এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র গত তিন বছরে নতুন মাত্র ১৪৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করেছে। এর মধ্যে ঢাকা উত্তর ১১০ ও ঢাকা দক্ষিণ ৩৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করে। এসবের পরেও যে ফুটপাত রয়েছে, তার বেশির ভাগই চলাচলের অনুপযোগী।

এদিকে রাজধানীর ফুটপাতগুলোর বেশির ভাগই পথচারীদের অধিকারে নেই। নানাভাবে অবৈধ দখলে চলে গেছে। নগরের ফুটপাতে গড়ে ওঠেছে নানা পসরার ভ্রাম্যমাণ দোকান, ছিন্নমূল মানুষের পলিথিনের ছাপরাঘর ও রিকশার অস্থায়ী গ্যারেজ। গাড়ি পার্কিংয়ের জায়গা হিসেবেও ব্যবহৃত হচ্ছে ফুটপাতের একটি অংশ। আর পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটছেন। রাজধানীর সদরঘাট, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন, জিপিও, বায়তুল মোকাররম, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ফার্মগেট, মগবাজার, মালিবাগ, মৌচাক, কাকরাইল, বাড্ডা, বিমানবন্দর, উত্তরা, মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে এরকম চিত্র দেখা যায়। আর এই ফুটপাতগুলোর অবৈধ ব্যবহারে পথচারী চলাচল রীতিমতো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। যদিও দুই মেয়রের নির্বাচনী ইশতেহারে সচল ঢাকা গড়ার অঙ্গীকার ছিল। এর মধ্যে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল সচল ঢাকা।এর মধ্যে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল সচল ঢাকা। এখানে ফুটপাত দখলমুক্ত করে এলাকাভিত্তিক পথচারীবান্ধব ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ফুটপাত নেটওয়ার্ক তৈরি করা। এখন পর্যন্ত গত তিন বছরে বেশির ভাগ ফুটপাতই অবৈধ দখল মুক্ত হয়নি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের নির্বাচনী ইশতেহারেও স্লোগান ছিল সচল ঢাকা। অথচ সেখানে ফুটপাত তৈরি ও পথচারীবান্ধব ফুটপাত করার কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে যানজট কমাতে কিছু সড়কে চলাচল নিয়ন্ত্রণ ও সু-ব্যবস্থাপনার মাধ্যমে কিছু স্থানে দ্রুত গতির যানবাহন, কিছু রাস্তায় ধীর গতির যানবাহন, আবার কিছু রাস্তায় শুধু মানুষ হাঁটার ব্যবস্থা চালু করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com