• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডায় রাখা মানবাধিকার লঙ্ঘন: আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৪:৪৯
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৪:৪৯

9660025477

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডায় রাখা মানবাধিকার লঙ্ঘন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডায় রাখা মানবাধিকার লঙ্ঘন- এটি কানাডিয়ান হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসামিদের কানাডা ফেরত দেয় না বলে জানিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। তবে বিকল্প কোনো ব্যবস্থায় তাকে ফেরত আনা যায় কি-না, এ ব্যাপারে সেদেশের সব আইন খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী কানাডিয়ান হাইকমিশনারকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় কানাডা। তবে কানাডা নির্বাচনকালে পর্যবেক্ষক পাঠাবে কি-না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com