• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৮:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৮:১৫

IMG 4064

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় ঘর হারিয়ে অনিশ্চয়তায় থাকা চট্টগ্রামের বাঁশখালীর ১০০টি পরিবারের জীবনে ফিরছে আশার আলো। সরকারের উদ্যোগে নির্মিত নতুন ঘরের চাবি আগামী রোববার (৯ আগস্ট) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসব ঘরের চাবি ক্ষতিগ্রস্ত পবিরারের হাতে তুলে দেবেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০ জন করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি খরচে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার বিষয়টি বিবেচনায় রেখে বাড়ি নির্মাণে ব্যবহার করা হচ্ছে আরসিসি পিলার, কাঠ এবং টিন। টিনের ঘেরা ও ছাউনি দেওয়ার কারণে বাড়িগুলো ‘দুর্যোগ সহনীয়’ হিসেবে বিবেচিত হচ্ছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে দুটি করে কক্ষ থাকবে। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com