• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো হাজারো জনতা

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:১৬
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:১৬

9636952

বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো হাজারো জনতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
কুমিল্লার বরুড়ায় পথসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে পথসভা প্রাঙ্গণে পৌঁছান তিনি। এরপর মঞ্চে উঠে উপস্থিত জনতাকে হাত নেড়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মীও তাকে শুভেচ্ছা জানান।

দীর্ঘ ২৪ বছর আগে এই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এরও আগে, ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একেএম আবু তাহেরের অনুরোধে তিনি এই মাঠে গিয়েছিলেন বলে জানা যায়।

দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী সেখানে সমবেত হন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এই পথসভার সভাপতিত্ব করছেন। পথসভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় অন্যান্য সংসদ সদস্যরাও উপস্থিত রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com