• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ টেলিভিশনকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: মাহফুজ

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৫৪
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৫৪

960006 2

বাংলাদেশ টেলিভিশনকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: মাহফুজ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

মাহফুজ আলম বলেন, বিটিভির পুরোনো অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যেকোনও সময় দেখার সুযোগ পান।

তিনি বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং এর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটরিয়াম, আর্কাইভ ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com