• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১১:২৯

96666659

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় গভর্নরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গভর্নর দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং বৈশ্বিক বাণিজ্য বিশেষত শুল্ক-পরবর্তী চ্যালেঞ্জগুলো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ড. রুডিগার লোটজের সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এদিকে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আনয়নে আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির উচ্চমানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। মো. মোস্তাকুর রহমান জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে গভর্নর রাষ্ট্রদূতকে তার সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com