• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১:৪৯
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১:৪৯

9853

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জনতার আওয়াজ ডেস্ক
আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন বেলা সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট গতকাল বলেছেন যে তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনও দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে। আজ বিকাল ৩টার মধ্যে যদি সংসদের বিলুপ্তি ঘোষণা না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি বলেন, সারা দেশে লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব নিতে হবে। কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে।

বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে তারা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। কিন্তু তাদের এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতোমধ্যে তৎপর হয়েছে এবং বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদী সাম্রাজ্য থেকে মুক্ত করার জন্য, একটি নতুন ও জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা সদা প্রস্তুত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com