• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদ্যুৎসংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: উপদেষ্টা জাহেদ

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৩:৪৩
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৩:৪৩

9600052

বিদ্যুৎসংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: উপদেষ্টা জাহেদ

রংপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বিদ্যুৎসংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোনো দায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের এ ধরনের একটি সরকারের সঙ্গে আপনারা অনেক দিন কাজ করেননি। আমরা খুবই ‘গণতন্ত্র, গণতন্ত্র’ বলে শোরগোল করি। যদি ভোটের ব্যবস্থা ঠিকঠাক থাকে, মাথায় সারাক্ষণ জনগণের কথা হিসাব করতে হয়।’

সরকারের দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘প্রতি ছয় মাস পরপর এই বিষয়গুলো অ্যাসেস করা হবে কোন মন্ত্রণালয় কী করছে। আফটার ফাইভ ইয়ার্স আমাদের জনগণের কাছে যেতে হবে। এবং কোন ক্ষেত্রে কী কী করেছি, সেটা জনগণের কাছে বলব। আমরা আশা করি, ভবিষ্যতে বাংলাদেশে একটি নির্বাচনব্যবস্থা থাকবে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সরকারগুলো জনগণের কাছে কমিউনিকেট করতে চায় এবং রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা এত দিন ব্যালট পেপারও ছিলাম না। ব্যালট পেপার হওয়া একটা ব্যাপার। আমাদের চেহারায় ব্যালট পেপার যদি হাসিনা দেখতেন, তাহলে দেশটাকে এভাবে নিয়ে যেতে পারতেন না। আমরা চাই ব্যালট পেপার দেখতে। ন্যূনতম ব্যালট পেপার দেখা হচ্ছে এটাও জনগণকে রক্ষা করে।’

জনগণের কমিটমেন্ট সম্পর্কে তিনি বলেন, ‘এই সরকার নির্বাচিত একটি সরকার। জনগণ এই সরকারকে বড় একটি বিজয় দিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্টকে যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।’

উপস্থিত জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাষ্ট্র বিভিন্ন জেলা-উপজেলায় যোগ্য মানুষদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সব ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি লাগবে এটা হতেই পারে না।’

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com