• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

“বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন”

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৮
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৮

9666668569

“বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন”

জনতার আওয়াজ ডেস্ক
সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের পরই বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে দেশের বাজারে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রফতানি-২ শাখা, কক্ষ নম্বর ১২৭, ভবন নম্বর ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

তবে উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com