• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈধপথে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ৯:৫২
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ৯:৫২

96555896

বৈধপথে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। তবে এ ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

সোমবার (৫ মে) বিকেলে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে আমাদের বাংলাদেশি বহুলোক কাজ করে। আরব দেশের পর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে লোক বেশি। আজকে আমরা আলাপ করেছি, আমাদের মধ্যে সহযোগিতা আরো কীভাবে বাড়ানো যায়। ইতালিতে যারা কাজ করছে তারা যেন বৈধপথে সেখানে যায় সে বিষয়েও কথা হয়েছে। যারাই ইতালিতে যাবেন, তারা যেন লিগ্যাল ভিসা নিয়ে ইতালিতে যান, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে কথাই বলেছেন।

তিনি আরও বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুবই পরিশ্রমী। তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে আরও বেশি লোক নিতে আগ্রহী। বাঙালি শ্রমিকরা ইতালির অর্থনীতিতে অবদান রাখছে বলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমরা দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানিয়েছি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা কিছু বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলেছি, বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বাড়নোর বিষয়ে তারা একমত হয়েছেন। এক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com