• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:৫৫
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:৫৫

9656562

বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। উৎসবমুখর পরিবেশে সরাসরি উপস্থিত থেকে বর্ণিল এই আয়োজন উপভোগ করেন তারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে অবস্থান নিয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা। এ সময় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নরওয়ের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি চোখে পড়ে।

শোভাযাত্রা দেখতে সস্ত্রীক উপস্থিত ছিলেন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন। এছাড়া ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন মিশনের আরও কয়েকজন কূটনীতিকও এ আয়োজনে অংশ নেন। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শোভাযাত্রা চলাকালে ইইউ ও নরওয়ের রাষ্ট্রদূতকে বেশ উৎসাহ নিয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। তারা নিজেদের মোবাইল ফোনে শোভাযাত্রার বিভিন্ন মুহূর্ত ধারণ করেন এবং সেলফিও তুলতে ব্যস্ত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের দেখভালের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। তিনি জানান, বৈশাখী শোভাযাত্রা দেখতে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসেছেন। দুইজন রাষ্ট্রদূতসহ আরও অনেক মিশনের প্রতিনিধিরা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

এদিন সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। এরপর রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com