• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যাগে মিলল ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫ ৩:৪৮
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫ ৩:৪৮

96665960

ব্যাগে মিলল ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এ বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে। যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।

আজ রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতে হয়।’

তিনি বলেন, ‘শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে।’

সংবাদমাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। নাগরিক হিসেবে কারও নিরাপত্তাঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com