• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভবিষ্যতে ব্যাংক ঋণের সুদ বাড়বে: সালমান এফ রহমান

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪২
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪২

9855896 3

ভবিষ্যতে ব্যাংক ঋণের সুদ বাড়বে: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন, আগামী দিনে ব্যাংক সুদের হার বাড়বে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

সালমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা ভীত নন।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরও এমন স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআই নেতারা দেশের বাণিজ্যের চ্যালেঞ্জ এবং রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন হয়রানির কথা তুলে ধরেন। জবাবে সালমান সংকট সমাধানে এফবিসিসিআইকে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘সরকারের কাজ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।’

সালমান বলেন, ব্যবসায়ীদের নানা অভিযোগের কারণে সরকার দীর্ঘদিন ধরে ব্যাংকের সুদের হার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদের হার বেড়ে যাওয়ায় ভবিষ্যতে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।

বর্ধিত সুদের হারের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

সালমান বলেন, কাঙ্ক্ষিত পর্যায়ে রাজস্ব আদায়ে সরকারের চ্যালেঞ্জ রয়েছে এবং ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও কর কমানো হলেও ইচ্ছা অনুযায়ী রাজস্ব বাড়েনি।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতিনিয়ত কর প্রদানেরও আহ্বান জানান তিনি।ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com