• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতের সাথে সম্পর্ক রেখেই তিস্তার হিস্যা সম্ভব: শাহরিয়ার আলম

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ২:৩১
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ২:৩১

9658969

ভারতের সাথে সম্পর্ক রেখেই তিস্তার হিস্যা সম্ভব: শাহরিয়ার আলম

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তিস্তার পানির হিস্যা নিশ্চিত করা না গেলে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই তিস্তার হিস্যা আদায়ের মাধ্যমে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন সম্ভব।

শুক্রবার (১৪ জুন) দুপুরে একটি গণমাধমের আয়োজনে ‘বাংলাদেশ ভারতের নতুন সরকার : সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা’ গোলটেবিল বৈঠকে এ কথা বলেন শাহরিয়ার আলম। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে আগামী ৫ বছর দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলেও আশা করেন তিনি।

বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, তিস্তার পানি ভাগাভাগি সম্ভব নয়। পানি বণ্টন নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের যে ভাবনা সেখানে যুক্তি আছে। যতটুকু পানি আছে তা তাদের প্রয়োজন। তবে চীনের যেহেতু সেখানে আগ্রহ আছে। এখন দেখার বিষয় সেখানে নতুনত্ব আসে কিনা।

বৈঠকে, ভারতীয় গণমাধ্যমকর্মীরা বলেন, নিরাপত্তা স্বার্থে দুদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করা দরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com