• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মোবাইল নম্বর হ্যাক, সতর্ক থাকার আহ্বান

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ২:৫২
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ২:৫২

96521

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মোবাইল নম্বর হ্যাক, সতর্ক থাকার আহ্বান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের মোবাইল ফোন নম্বর ও প্রোফাইল ছবি ব্যবহার করে একটি চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে, সিনিয়র সচিবের ছবি সংযুক্ত ওই মোবাইল নম্বর থেকে কেউ ফোন করে কোনো কিছু প্রাপ্তির আশ্বাস, কাজ সম্পাদনের প্রতিশ্রুতি বা আর্থিক লেনদেনের প্রলোভন দেখালে, তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সরকারি কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, আপনার সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিচিতদের এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে। সবাইকে বিষয়টি নিয়ে সতর্ক থাকা এবং পরিচিতজনদেরও সতর্ক করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com