• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৩৬
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৩৬

98589 2 3

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন

নিউজ ডেস্ক
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন। ছুটি কাটিয়ে সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমান থেকে নামার পর সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।

বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার হাস। তবে এর মধ্যেই ছুটিতে যাওয়ার জন্য তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, ১৬ নভেম্বর কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com