• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি: জাতীয় সংসদের স্পিকার

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:২২
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:২২

966662013

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি: জাতীয় সংসদের স্পিকার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই পূরণ করতে সক্ষম হবো।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত করে স্পিকার বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী দিনে আমাদের মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কামনা করব, শিগগির যেন এই যুদ্ধ শেষ হয়ে যায়।’

‘বাংলাদেশের মতো দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে, আমরা যাতে জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারি। সে জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’

হাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com