• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মে দিবসে শ্রমিক অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের আহ্বান

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ১:১৯
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ১:১৯

965985

মে দিবসে শ্রমিক অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা করেছে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)।

শুক্রবার (১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসি-এর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথি মার্গুব মোর্শেদ বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক সবার মধ্যে জবাবদিহিতা ও সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।’

সিএসি-এর সাধারণ সম্পাদক সালমান মাহমুদ বলেন, অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায় সিটিজেনস এগেইনস্ট করাপশন। তিনি জানান, সংগঠনটি সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে।

এ ছাড়া, অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি শাখাওয়াত হোসেনও বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com