• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মোদির চিঠি হস্তান্তর ভারত সফরের আমন্ত্রণ

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩০
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩০

9600025

মোদির চিঠি হস্তান্তর ভারত সফরের আমন্ত্রণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন শপথ অনুষ্ঠানে দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দ্রুত এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার তথ্য জানান। স্পিকার ওম বিড়লা লিখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাৎ নিয়ে ভারতের লোকসভার স্পিকার আরও লিখেন, ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

এদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তারেক রহমানের দপ্তর বরাবর অভিনন্দন বার্তাটি পাঠানো হয়েছে বলে মঙ্গলবার জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে তথ্যটি প্রকাশ করা হয়। অভিনন্দন বার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫১ বছরে শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। এটি রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ। চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com