• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন পর্যালোচনা হচ্ছে : চেয়ারম্যান

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:১৭
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:১৭

966369

যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন পর্যালোচনা হচ্ছে : চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকারবিষয়ক প্রতিবেদন পর্যালোচনা করছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ মঙ্গলবার কমিশনের কার্যালয়ে ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

গতকাল সোমবার প্রকাশিত মার্কিন বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, গত নির্বাচন ও মানবাধিকারসহ নানা বিষয়ে নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা বাংলাদেশবিষয়ক পর্যবেক্ষণ পর্যালোচনা করছেন তারা।

এর আগে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা ভন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুই, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার ও নেদারল্যান্ডসের এ্যান জেরারড ভ্যান লিউয়েন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চেয়ারম্যানের সঙ্গে তারা দেড় ঘণ্টা বৈঠক করেন। তবে বৈঠক শেষে রাষ্ট্রদূতরা সাংবাদিকদের সাথে কথা বলেননি।

পরে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার রাষ্ট্রদূত কমিশনের চেয়ারম্যানের কাছে বিভিন্ন এনজিও’র রেজিস্ট্রেশন পেতে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আগামী নির্বাচন, বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, শ্রমিকদের অধিকার, আন্তর্জাতিক পরিমণ্ডলে কমিশনের মর্যাদা এবং ইউনিভার্সাল পিরিওডিক রিভিউতে কমিশনের প্রতিবেদন প্রণয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন সম্পর্কে মতবিনিময় করেছেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় নির্বাচন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে কমিশনের ভূমিকা কেমন হবে সেটা তারা প্রকারান্তরে জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে, যেখানে দেশের মানুষ ভোট দিতে পারবে। আর কমিশন বরাবরই মানবাধিকার লঙ্ঘন, অন্যায় ও নির্যাতন প্রতিরোধে কাজ করছে। সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রচার করে হয়রানির বিষয়ে কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যে সরকার ওই আইন রিভিউ করবে বলে আশ্বাস দিয়েছে।

বিভিন্ন এনজিওর রেজিস্ট্রেশন পেতে বিলম্ব হওয়া প্রসঙ্গে চার রাষ্ট্রদূতকে কামাল উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা মানবাধিকার সুরক্ষার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। বিভিন্ন সময়ে এসব ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। এ জন্য যাচাই করে রেজিস্ট্রেশন দেওয়ার কারণে কিছুটা দেরি হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com