• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন: সারজিস

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১২:২২
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১২:২২

9785496

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

‘যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রবিবার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে ও সুদ, ঘুস ও মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুন। সরাসরি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করুন।

’২৪-র গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে সারজিস আলম বলেন, আন্দোলনে অংশ নেওয়া কারও হাত নেই, কারও পা নেই। কেউ আর কখনো পৃথিবীর আলো দেখবে না। কেউ কোনোদিন আর হাঁটতে পারবে না। শহিদের সংখ্যা দুই হাজারেরও বেশি। আহতের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার। জনগণের সরকার ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ওপর অত্যাচার করতে পারে না। কিন্তু জনগণের চেয়ে তাদের কাছে ক্ষমতার মূল্যটা অনেক বেশি ছিল।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বক্তৃতা করেন।

সারজিস আলম পরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিয়ম করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com