• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ৯:২২
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ৯:২২

96001 3

রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে যোদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডনে একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

অবশ্য এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য নিজেই জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য দেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com