• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে ইরান

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৪:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৪:৪৩

jpeg 32

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে ইরান

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে সমর্থন করবে ইরান।

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে উভয় দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে। ‘দুই পক্ষ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি সারা বিশ্বের মানুষ ভোগ করছে।

ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক ফারসি শব্দ, যার সংখ্যা প্রায় ৭ হাজার, বাংলা ভাষায় সংযোজিত হয়েছে।

উভয়েই বলেন, বাংলাদেশ ও ইরান অভিন্ন সংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।

এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com