• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোহিঙ্গা মামলা: সদস্য দেশগুলোর সমর্থন চায় ওআইসি

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ৯:৩৬
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩ ৯:৩৬

9666390

রোহিঙ্গা মামলা: সদস্য দেশগুলোর সমর্থন চায় ওআইসি

নিউজ ডেস্ক

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চালানোর জন্য সদস্য দেশগুলোকে আরও সক্রিয় হওয়ার এবং তহবিল দিয়ে গাম্বিয়াকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৮ মে) ওআইসি মহাসচিব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ওআইসি সদস্য দেশগুলোকে এই মামলায় তাদের পক্ষে যোগদান করার জন্য এবং ওআইসির তৈরি এই তহবিলে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই মামলাটি আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। গাম্বিয়া বড় বা ধনী দেশ নয়; তবে তারা অনেক প্রচেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসি মহাসচিব এবং গাম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ওআইসি তৈরি তহবিলের জন্য সমর্থন চেয়ে সদস্য রাষ্ট্রগুলোকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। তারা (ওআইসি) একটি অগ্রণী ভূমিকা নিয়েছে। আগামীকাল তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। তারা রোহিঙ্গা সংকট এবং মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

ওআইসি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে ওআইসি সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। রোহিঙ্গা হলো ওআইসি’র জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয়। সদস্য দেশগুলোতে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখার জন্য তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

হিসেন ব্রাহিম বলেন, ‘বাংলাদেশ সরকারের অসাধারণ প্রচেষ্টার জন্য আমরা আমাদের ধন্যবাদ জানাতে এখানে এসেছি। এই রোহিঙ্গারা কষ্ট পাচ্ছে। তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নত জীবনের দাবিদার।’

সফরকালে ওআইসি মহাসচিব আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) চ্যান্সেলর হিসেবে ওআইসি মহাসচিব ৩০ মে অনুষ্ঠিতব্য আইইউটির ৩৫তম সমাবর্তনে যোগ দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।- ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com